জন্মদিন

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২০:১১
অক্ষয় খান্না :বলিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক। ১৯৭৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে ‘হিমালয় পুত্র’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে তার যাত্রা শুরু। তারপর তার দ্বিতীয় ছবি ‘বর্ডার’ মুক্তির পর তিনি ব্যাপকভাবে আলোচিত হন এবং সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন। তারপর একে একে প্রায় অর্ধশত ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘তাল’, ‘হামরাজ’, ‘হাঙ্গামা’, ‘হালচাল’, ‘আপ কি খাতির’, ‘রেস’, মেরে বাপ পেহলে আপ’ উল্লেখযোগ্য।