‘হারমনি’ একটি বায়োগ্রাফিক্যাল গানের অনুষ্ঠান। বিশিষ্ট সংগীতশিল্পী তিথির উপস্থাপনায় জনপ্রিয় শিল্পীদের নিয়ে আড্ডা ও গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি । বায়োগ্রাফিক্যাল গানের অনুষ্ঠানটি নির্মাণ হয়েছে হবে সেই সব গান নিয়ে যেসব গান আমাদের কানে অথবা মনে গেঁথে থাকে দীর্ঘদিন। অনুষ্ঠানটিতে উপস্থাপন করা হবে শিল্পীর বায়োগ্রাফি আলাপচারিতা আর গান নিয়ে বৈঠকী আঙ্গিকে। অনুষ্ঠানের মূল উপজীব্যই হবে বাংলা গানের বৈচিত্র্যময় সম্ভার।
‘হারমনি’র এবারের পর্বে দেখানো হবে জনপ্রিয় সংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর বায়োগ্রাফি এবং তিনি গাইবেন তার জনপ্রিয় গান।
নজরুল ইসলাম খানের প্রযোজনায় অনুষ্ঠানটি আজ রাত ৯টা ৩৫ মিনিটে জিটিভিতে প্রচারিত হবে।
