শেখ সেলিমের ‘রং বেরঙের মানুষেরা’

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২০:১২
ধীরে ধীরে কাজের ভেতরেই অভিজ্ঞতার নির্যাস সঞ্চয় করেই নাট্য নির্মাতা হিসেবে দৃঢ় অবস্থান তৈরি করছেন শেখ সেলিম। প্রচলিত ধারার হাস্য রসাত্মক নাটক নির্মাণ করে গতানুগতিক দর্শকদের ধরে রাখার পাশাপাশি নিজের কাজের মুন্সিয়ানাও দেখিয়েছেন বেশ কিছু নাটকে। আরটিভিতে তার নির্দেশনায় ‘মাকড়সা’ ধারাবাহিকটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে বেশ। এবারে তিনি আরও একটি ধারাবাহিকের কাজ শুরু করলেন। নাটকের নাম ‘রং বেরঙের মানুষেরা।’ সম্প্রতি গাজীপুরের উলুখোলায় নাটকটির শুটিং শুরু করেছেন তিনি। ‘রং বেরঙের মানুষেরা’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, ফারজানা ছবি, প্রাণ রায়, অহনা, কহিনুর, সুমি, শায়লা, স্বাধীন খসরু, স্বর্ণা, মুক্তি, ড. ইনামুল হক, রাশেদ মাহমুদ অপু, জিল্লুর রহমান, বাহার, হাসান জাহাঙ্গীর, ডিও, বাদল, মাহিন, সোহেলী জুঁই, মু. সোহেলে, শ্রাবন মেহেদী, সফিউল ইসলাম বাবু প্রমুখ।