বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ আজকের অতিথি কণ্ঠশিল্পী বিউটি। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে বিউটির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি কথা হবে তার সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।
নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি সম্প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।
