মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার পদ্মায় দুইটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে। রবিবার রাতে একই ট্রিপে একটি লঞ্চ কমপক্ষে ৩টি দুর্ঘটার শিকার হয়। নেভিগেশন বাতি ছাড়া লঞ্চগুলো রাতে চলাচল করাই এই দুর্ঘটনার মূল কারণ।
মাঝিকান্দি নৌরুটের কোন সময়সূচি না থাকলেও মাওয়া থেকে মাঝিকান্দি নৌরুটে লঞ্চগুলো চলাচল করছে। এ ব্যাপারে ঢাকা নৌবন্দরের যুগ্ম পরিচালক সাইফুল হক খান দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, সন্ধ্যার পরে লঞ্চের সময়সূচি না থাকলেও সেগুলোকে চলার জন্য আইন শিথিল করা হয়েছে। কিন্তু নেভিগেশন বাতি ছাড়া লঞ্চগুলো কি করে চলছে—এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।
