শাহজাদপুরে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২০:২৬
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়া মৃধা পাড়ার আমদ আলীর সাথে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন। গত সোমবার এ নিয়ে সংঘর্ষ শুরু হলে কথা কাটাকাটির এক পর্যায়ে ফকির মৃধা, মতিন মিয়া, জমিদার হোসেনসহ বেশ কয়েকজন লোহার শাবল, ধারালো অস্ত্র, ইটপাটকেল নিয়ে আমদ আলীর উপর আক্রমণ চালায়। তাকে স্থানীয় এনায়েতপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় নিলে রাতে তার মৃত্যু ঘটে। আমদ আলীর স্ত্রী সোকিনা বেগম (৩৫) নিজে বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।