মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্ষণের চেষ্টাকারী এক লম্পটের গোপনাঙ্গ কর্তন করেছে দুই সন্তানের এক গৃহবধূ। গৃহবধূ ধর্ষণের চেষ্টার অভিযোগে লম্পট হাকিম খানকে আসামি করে মোরেলগঞ্জ থানায় সোমবার মামলা দায়ের করেছে।
উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামের সরোয়ার হোসেন শেখের স্ত্রী দুই কন্যা সন্তানের জননীকে একই গ্রামের শায়েস্তা খানের পুত্র হাকিম খান প্রায়ই তাকে মোবাইলে কুপ্রস্তাব দিয়ে আসছে। গৃহবধূ কুপ্রস্তাবে রাজি না হলে লম্পট হাকিম খান এরপরও মোবাইলে বিভিন্ন সময়ে অসামাজিক বাক্য বিনিময় করে উত্ত্যক্ত করে আসছে। এবিষয়টি গৃহবধূ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে। এতে ক্ষিপ্ত হয় লম্পট হাকিম খান। ঘটনার দিন ১৩ মার্চ স্বামীর অনুপস্থিতিতে লম্পট হাকিম খান রাত সাড়ে ৯ টার দিকে ঘরে প্রবেশ করে তাকে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় নিরুপায় গৃহবধূ ব্লেড দিয়ে লম্পটের গোপনাঙ্গ কর্তন করে দেয় । এ ঘটনায় গৃহবধূ হাকিম খানসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
