মতলবে কারেন্ট জাল ও ট্রলারসহ ২০ জেলে আটক

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২০:২৯
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা মেঘনা নদীতে জাটকা নিধন অভিযানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স সোমবার রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে ৫টি মাছ ধরার ট্রলারসহ ২০ জেলে, ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি জাটকা মাছ আটক করা হয়েছে। পরে মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে আটককৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। আটককৃত জেলে ও মাছ ধরার ট্রলার থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন মতলব উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা মত্স্য অফিসার ফিরোজ আহম্মেদ মৃধা।