চৌগাছায় কলেজ ছাত্র নিখোঁজ

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২০:৩১
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় এক কলেজ ছাত্র পাঁচ দিন যাবত্ নিখোঁজ রয়েছে। পরিবারের আশংকা তাকে অপহরণ করা হয়েছে। জানা যায়, উপজেলার নিয়ামতপুর গ্রামের মতিয়ার রহমানের পুত্র বিপ্লব শুক্রবার সকালে পাতিবিলা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। বিপ্লব উপজেলার এবিসিডি ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। সে বিগত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। অনেক খোঁজাখুঁজির পরেও তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যদের মাঝে উত্কণ্ঠা দেখা দিয়েছে। এ ব্যাপারে তার পিতা মতিয়ার রহমান চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।