সংবাদ কণিকা

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২১:০৭
মৌমাছি রক্ষায় কীটনাশক ব্যবহারের ফলে মৌমাছির সংখ্যা উদ্বেগজনকভাবে হ্রাস পাওয়ায় ইউরোপের দেশগুলোতে কীটনাশক নিষিদ্ধ করার আলোচনা চলছে। সমপ্রতি সদস্য দেশগুলোর সম্মতিক্রমে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) তিনটি কীটনাশক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ব্যর্থ হয়েছে। কিন্তু এরপরও সদস্য রাষ্ট্রগুলো কোন সিদ্ধান্তে না আসা পর্যন্ত ইউরোপিয়ান কমিশন তা বন্ধ রাখতে পারে বলে এব প্রতিবেদনে জানিয়েছে। ইউরোপিয়ান ফুড সেফটি অ্যাসোসিয়েশন জানিয়েছে, নিকটিনয়েড ব্যবহার মৌমাছির স্বাস্থ্যের জন্য তীব্র ক্ষতিকর হওয়ায় কমিশন জানুয়ারির পর নিষেধাজ্ঞার ব্যাপারে অগ্রসর হয়।—রয়টার্স রাতে কাজে ক্যান্সারের ঝুঁকি তিন হাজারেরও বেশি নারীর উপর গবেষণা চালিয়ে দেখা গেছে, রাতের পালায় যারা কাজ করেন তাদের ডিম্বাশয়ে আগাম ক্যান্সার হওয়ার ঝুঁকি অফিসের স্বাভাবিক সময়ে যারা কাজ করেন তাদের চেয়ে প্রায় ৪৯ শতাংশ বেশি। ঘুমের হরমোন মেলাটোনিন এ ব্যাঘাত ঘটাকেই এর একটি সম্ভাব্য কারণ হিসাবে দেখছেন গবেষকরা। তবে এর অন্য অনেক কারণ থাকতে পারে এবং এ ব্যাপারে জানতে আরো গবেষণা প্রয়োজন বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।—বিবিসি ভূমিকম্পে সোনা ভূমিকম্পের ফলে ভূগর্ভস্থ তরল পদার্থগুলো খণ্ডিত হয়ে ক্ষুদ্র কণায় পরিণত হয়ে মূল্যবান সম্পদে রূপান্তরিত হয়, এমনকি সোনায়ও পরিণত হয়। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে ইয়াহু নিউজ। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের ভূপদার্থ বিজ্ঞানের গবেষক ডিওন ওয়েদারলি বলেন, ভূগর্ভস্থ তাপ ও চাপের ফলে তরল পদার্থগুলো পৃথক কণায় রূপান্তরিত হয়। এতে বিভিন্ন ধরনের খনিজ পদার্থের সৃষ্টি হয়। তখন অন্যান্য খনিজ পদার্থের মতো সোনার উপাদানগুলো সেখানে বালি ও কাদা মিশ্রিত অবস্থায় থাকে।—বিডিনিউজ টোয়েন্টি ফোর