ভারত কূটনৈতিক আইন লঙ্ঘন করেছে অভিযোগ ইটালির

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২১:০৭
ইটালির রাষ্ট্রদূতদের ভারত ত্যাগের ক্ষেত্রে বাধা প্রদান করায় আন্তর্জাতিক আইনে দেশটি যে কূটনৈতিক ছাড় পায় তা লঙ্ঘন করেছে দেশটি। গতকাল মঙ্গলবার ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিযোগ করে বলা হয়, ভারতের এই বাধা প্রদান কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভিয়েনা কনভেনশনের ‘প্রমাণিত লঙ্ঘন’। গত সোমবার ভারতের সুপ্রিম কোর্ট দেশটির রাষ্ট্রদূত ডেনিয়েলি ম্যান্সিনিকে দেশ ত্যাগ না করার নির্দেশ দেন। দুইজন ভারতীয় জেলে হত্যার জন্য অভিযুক্ত দুই মেরিন সেনাকে ইটালি ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানালে তার প্রতিক্রিয়ায় ভারতের সুপ্রিম কোর্ট ঐ আদেশ দেয়। গত মাসে ইটালিতে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেয়ার জন্য শর্তসাপেক্ষে এ দুই মেরিন সেনাকে বাড়ি যেতে দেয়া হত। কথা ছিলো ফিরে এসে তারা আবার বিচারের মুখোমুখি হবে। ভারতীয় প্রধান বিচারপতি আলতামাস কবির বলেছেন, ইটালীয় রাষ্ট্রদূত তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।