সারা যাকের ব্যস্ত রেডিও স্বাধীন নিয়ে

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২১:২৩
‘রেডিও স্বাধীন’ নামে আজ থেকে যাত্রা শুরু করছে আরো একটি এফএম স্টেশন। দেশের গুণী অভিনেত্রী নাট্যজন সারা যাকের এই রেডিও স্টেশনটির অন্যতম পরিচালক। মঞ্চ, টিভি ও নিজের বিজ্ঞাপনী সংস্থা দেখভালের পাশাপাশি রেডিও স্বাধীনের এই নতুন দায়িত্ব প্রসঙ্গে সারা যাকের বলেন, ‘এটা অবশ্যই একটা ভাল লাগার জায়গা। কারণ তরুণদের ভেতরে এফএম বিপ্লব যেভাবে ঘটেছে তাতে নতুন কিছু দিতে পারবো বলে আমার বিশ্বাস।’ এছাড়া রেডিও স্টেশন স্বাধীন অন্য একাধিক এফএম স্টেশন থেকে কি ব্যতিক্রম হবে সে প্রসঙ্গে সারা যাকের বলেন, ‘আমরা নিউজ সম্প্রচার করবো না। আমরা ভিউজ প্রচার করবো। তরুণদের ভেতরে সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা তৈরি করবো। এছাড়া গান ও অন্যান্য আয়োজন তো রয়েছেই। ৯২.৪ এফএম-এ লগ করলেই রেডিও স্বাধীন শুনতে পারবে ঢাকাসহ বিভাগীয় শহরবাসী।