ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তি চূড়ান্ত পর্যায়ে

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২১:২৫
ভুটানের সাথে বাংলাদেশের ট্রানজিট চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, চলতি বছরের মাঝামাঝি সময়ে এ চুক্তি স্বাক্ষর হতে পারে। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সফররত ভুটানের অর্থনীতি বিষয়ক সচিব দাশো সোনাম টিশিরিং-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাথে সাক্ষাত্কালে মন্ত্রী এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ট্রানজিট চুক্তির ফলে ভুটানের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং উভয় দেশ লাভবান হবে।