জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কুমার ঘোষ (৫২) আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালের নিজ অফিস কক্ষের বাথরুমের ভেতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আলক কুমার ঘোষ নীলফামারী শহরের কোট সড়ক এলাকার ব্রজনাথ ঘোষের ছেলে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে অলক কুমার ঘোষ তার অফিস কক্ষে যান। এসময় তার অফিস কক্ষেই কম্পিউটারে বসে দাপ্তরিক কাজ করছিলেন অফিস সহকারি আলী আহাম্মদ। তিনি অফিসে এসে চেয়ারে বসেন। কিছুক্ষণ বসে থাকার পর তিনি বাথরুমে যান। সেখান থেকে ফিরে এসে আবার চেয়ারে বসেন। কিছুক্ষণ বসে থাকার পর আবারও বাথরুমে যান। পরে বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
