ইসলাম অবমাননার জন্য ফাঁসির আইন করুন

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২২:০৩
বাংলাদেশ সুন্নী সুপ্রিম কাউন্সিলের সভায় বক্তারা ইসলাম অবমাননাকারীদের ফাঁসির বিধান রেখে আইন প্রণয়ন করার দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার নগরীতে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, যারা ইসলাম ও বিশ্বনবী (সা.)-এর শানে কটূক্তি ও অবমাননা করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এই অশুভ শক্তিকে সম্মিলিতভাবে প্রতিহত করতে তাদেরকে সামাজিকভাবে বয়কট করারও আহ্বান জানান বক্তারা। তারা বলেন, সমপ্রতি যারা বিশ্বনবী (সা.) সম্পর্কে কটূক্তি করেছে, তারাই আবার নব্য নবীপ্রেমিক সেজে মুসলমানদের ধোঁকা দেয়ার জন্য ইসলাম সম্পর্কে নানারকম মিথ্যা ও মনগড়া বক্তব্য দিয়ে যাচ্ছে। আনজুমানে কাদেরীয়া ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ ক্বারী নূরুল আলম খান, আল্লামা আবদুল অদুদ, শায়খুল হাদিস আল্লামা সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন, মুফতি শফিউল আলম নেজামী প্রমুখ।