নিহত ৮ পুলিশ সদস্যের জন্য পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শোক

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২২:০৩
জামায়াত ইসলামীর হাতে সারাদেশে ৮ পুলিশ সদস্য নিহতের ঘটনায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশ পুলিশ সার্ভিসের সভাপতি বেনজীর আহমেদ ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম স্বাক্ষরিত শোক বিবৃতিতে বলা হয়, পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে ঐ ৮ বীর পুলিশ সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। -সংবাদ বিজ্ঞপ্তি