শ্রীপুরে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২২:০৩
শ্রীপুরে ব্যবসায়ীর বিচ্ছিন্ন মাথাসহ লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। পুলিশ জানায়, উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদীঘি গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র কম্পিউটার ব্যবসায়ী আসাদুল ইসলাম (২২) গত ১৬ মার্চ থেকে নিখোঁজ ছিল। ব্যবসায়ীর পিতা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে তালাবদ্ধ দোকান ১৯ মার্চ মঙ্গলবার বিকালে খুললে মস্তকবিহীন দেহ দোকানের ভিতরে পড়ে থাকতে দেখে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের পার্শ্ববর্তী একটি গর্ত থেকে মাথাটি উদ্ধার করে। এব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।