গৌরনদীর হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২২:০৪
বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত শনিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ওই দিন বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরিকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সৈয়দ শাহ আলম, ফোকাস বাংলা নিউজের চেয়ারম্যান ও স্কুলের প্রতিষ্ঠাতা কামাল হোসেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, কাজী সাইফুদ্দিন নসরু, শাখাওয়াত সরদার, তৈমুর হোসেন টিপু, সৈয়দ ছরোয়ার আলম, সৈয়দ খায়রুল আলম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের ছাত্রীরা বাল্যবিবাহের কুফল নিয়ে একটি নাটক মঞ্চস্থ করে। শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।