চিকিত্সার্থে সাহায্যের আবেদন

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২২:০৫
মো. শাহরিয়ার কবির ফাহিম ফুটফুটে শিশু মো. শাহরিয়ার কবির ফাহিম (৮) দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছে। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। সে অধ্যাপক ডা. গোলাম মাইনউদ্দিন, শিশু নেফ্রোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির অধীনে চিকিত্সাধীন। ডাক্তার বলেছেন, অতিসত্বর তার একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিডনি প্রতিস্থাপন করতে গেলে প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। ফাহিমের পিতা একজন সামান্য চাকরিজীবী। তার পক্ষে পুত্রের এ ব্যয়বহুল চিকিত্সা করানো সম্ভব নয়। তিনি প্রধানমন্ত্রীসহ সমাজের দানশীল, সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: মো. সাজেদুল কবির, সঞ্চয়ী হিসাব নং-২৩৬৯১০১০৯৪২৭০, পূবালী ব্যাংক লি., তেজগাঁও শাখা, ঢাকা। মোবাইল: ০১৭১২৮৫৯৯৯১।