জবির নয়া ভিসি মীজানুর রহমান

আপডেট : ১৯ মার্চ ২০১৩, ২২:২৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মীজানুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগ আদেশ জারি করেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনশেষে এ আদেশ জারি করা হয়। অধ্যাপক মীজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক। তিনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদায়ী ভিসি অধ্যাপক মেসবাহউদ্দিনের নিয়োগের মেয়াদকাল গত ২৪ ফেব্রুয়ারি শেষ হয়। এরপর থেকেই পদটি শূন্য ছিল।