বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান এবং সাবেক এমপি ডা.দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবুসহ ঢাকা জেলার নেতাদের মুক্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ঢাকা জেলা বিএনপি। ঢাকা সিটি করপোরেশনের বাইরে ৭ টি থানায় এই হরতাল পালিত হবে। থানাগুলো হলো; কেরানীগ্ঞ্জ উত্তর-দক্ষিণ, ধামরাই, সাভার, আশুলিয়া, দোহার ও নবাবগঞ্জ।
