বিশ্বের বিভিন্ন সমুদ্র সৈকতে পর্যটকদের প্রিয় কাজগুলোর একটি হলো সমুদ্র সৈকতের বালিতে নিজেদের গলা পর্যন্ত ঢেকে সূর্যের উত্তাপ উপভোগ করা। আর এভাবে একসাথে সবচেয়ে বেশি মানুষের সৈকতের বালিতে গলা পর্যন্ত ঢেকে রাখার রেকর্ডটিই সম্প্রতি হয়ে গেল ইকুয়েডরের বোরা বোরাতে অবস্থিত চিপাইপ সৈকতে। গেল ২ মার্চ চিপাইপের সৈকতে এই আয়োজনে একই সাথে অংশ নেন ৬৮৪ জন পর্যটক যা এ ধরনের কোনো আয়োজনে সবচেয়ে বেশি মানুষের অংশ নেওয়ার গিনেজ রেকর্ড।
