২৫ বছর পূর্তি অনুষ্ঠান

আপডেট : ২০ মার্চ ২০১৩, ১৯:৪৮
নরসিংদী নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ আসাদ কলেজিয়েট গালর্স হাই স্কুল অ্যান্ড কলেজের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে গত ১৫ মার্চ। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. সাখাওয়াত আলী খান। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খান, উপজেলা নির্বাহী অফিসার মুনিরা বেগম, শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্যের সমন্বয়ক শামসুল আলম ভূইয়া রাখিল। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের ১ম পর্বে ছিল বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, শ্রেণীভিত্তিক পরিবেশনা ও নাটক। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যক্ষ, আবুল হারিস রিকাবদার।