এম শফিকুল ইসলাম ফারুক, ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা
জামালপুর
ইসলামপুর উপজেলা পাবলিক হলে রোববার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে জামালপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ফরিদুল খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মন্ডল, ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন পুথি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র জিয়াউল হক জিয়া প্রমুখ। দিবসটির শুরুতে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ দ্বারা শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভা শেষে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট শিল্পীগণ ব্যাংকার বাবু প্রদ্যুত্ নারায়ন দাসের পরিচালনায় গান পরিবেশন করেন।
