জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ২০ মার্চ ২০১৩, ১৯:৪৯
মো. আমিরুজ্জামান, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা নীলফামারী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১২-এর জেলা পর্যায়ের অনুষ্ঠান শেষ হয়েছে। গত ১ মার্চ বিকেলে ৫২টি ইভেন্টের এ অনুষ্ঠান শেষ হয়। নীলফামারী শিশু একাডেমী মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম রফিকুন্নবী। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহসান রহিম মঞ্জিল, নীলফামারী শিশু একাডেমী পরিচালনা কমিটির সদস্য আরিফুজ্জামান আরিফ বক্তব্য রাখেন সমাপনী অনুষ্ঠানে। সংগীত, নৃত্য, কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা ক্রীড়াসহ ৫২টি ইভেন্টে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি ইভেন্টে ৬ জন করে প্রতিযোগী অংশ নেয় বলে জানান শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ।