মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’। আজ রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’-তে গান পরিবেশন করবেন জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার। দুই ঘণ্টা ব্যাপ্তির বৈঠকি ঘরানার এ অনুষ্ঠানে নিজের পছন্দ ও দর্শকদের অনুরোধে বেশ কিছু গান পরিবেশন করবেন তিনি। গানের পাশাপাশি কথা বলবেন নিজের জীবনযাত্রা ও সংগীত ভাবনার নানা দিক নিয়ে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সাইফুল ইসলাম। উপস্থাপনা করছেন কৌশিক শংকর দাশ।
