‘দেশের তারা’তে আজ সুবীর নন্দী ও ইয়াসমিন মুশতারী

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২০:০৩
সেলিব্রিটি টকশো ‘দেশের তারা’তে আজ সংগীত অঙ্গনের দুই তারা সুবীর নন্দী ও ইয়াসমিন মুশতারী। দুই তারকাকে দিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব। চ্যানেল নাইনে আগামীকাল রাত ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে। পরিচালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান এবং উপস্থাপনায় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজওয়ানা করিম।