এ সময়ের অন্যতম জনপ্রিয় টিনেজ তারকা জাস্টিন বিবারকে সম্প্রতি প্যারিসের একটি হোটেল থেকে এক প্রকার গলাধাক্কা দিয়েই বের করে দেওয়া হয়েছে। প্যারিসের লা মরিস হোটেলে উঠেছিলেন জাস্টিন বিবার। এ ধরনের হোটেল সাধারণত তারকাদের পেলে অতি সাদরে গ্রহণ করেন। কিন্তু এই হোটেলে জাস্টিনের ভক্তদের বাড়াবাড়ি আচরণে জাস্টিনকে অনেকটা অহংকারী করে তুলে। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বাজে ব্যবহার করায় হোটেলের কর্তৃপক্ষের নির্দেশে সিকিউরিটি গার্ড তাকে এক প্রকার গলা ধাক্কা দিয়েই বের করে দেয়।
