চ্যানেল টোয়েন্টিফোরে আজ রাত ৯টায় প্রচার হবে ইফতেখার আহম্মেদ ফাহমির রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘রিয়েলিটি শো’-এর ৫ম পর্ব। থ্রিলারধর্মী এই ধারাবাহিকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী ও সুমাইয়া শিমু। চঞ্চল গ্রামের একটি সহজ সরল সাধারণ ছেলে, জীবনের অন্বেষণে নানা পথ পরিক্রমায় এক সময় সে ঢাকায় আসে। এরপর তার সম্পর্ক গড়ে উঠে সুমাইয়া শিমুর সাথে। হত্যার ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠে ধারাবহিক নাটক ‘রিয়েলিটি শো’-এর বিভিন্ন ঘটনা। এতে আরও অভিনয় করেছেন—শখ, অপর্ণা, আরাবি, আখম হাসান, নাবিলা, বাবার, চাষী, সোহেল খান, প্রিতম, আতিক, জিল্লুসহ আরও অনেকে।
