তোমার জন্য

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২০:০৫
এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে এ সপ্তাহের নাটক ‘তোমার জন্য’। নাটকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে মডেল-অভিনেত্রী টয়া, স্পর্শিয়া ও নোমিরাকে। মিডিয়াতে কাজ করলেও একই নাটকে তারা তিনজন এবারই প্রথম। সিকদার ডায়মন্ডের রচনা ও রাশেদ রাহার পরিচালনায় ‘তোমার জন্য’ নাটকে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, নিশো, রাজীব সালেহীন ও কার্তিক। গল্পে দেখা যাবে— বসন্তের এক গোধূলি লগ্নে বসে আড্ডা দিচ্ছে জিতু, অভিজিত্, শালফি, রেহনুমা ও আদিবা। অভিজিত্ প্রস্তাব করল সবাই মিলে লং ড্রাইভে গেলে কেমন হয়। কয়েকজনের আপত্তি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত রাজি হয় সবাই । কথা মতো তারা পরদিন সকাল বেলায় রওনা হয়। গাড়ি কিছুদূর যাওয়ার পর চা খেতে দাঁড়ায় তারা। সাদা পোশাক পরিহিত এক আগন্তুক নবাবগঞ্জ কলাকূপা কীভাবে যেতে হয় জিজ্ঞেস করে। অভিজিত্ আন্দাজ বলতে শুরু করলে জিতু তাকে থামিয়ে সঠিক রাস্তা বুঝিয়ে দেয়। লোকটি পায়ে হেঁটে সামনে এগোতে থাকে। এভাবেই এগিয়ে চলে নাটকটি।