২১ মার্চ :রানী মুখার্জী, বিসমিল্লাহ খান
২৩ মার্চ :বিপাশা হায়াত
২৫ মার্চ :আসিফ, আনুশেহ
২৬ মার্চ :মৌটুসী বিশ্বাস, সৈয়দ আলী আহসান, ফেরদৌস ওয়াহিদ
২৭ মার্চ :তামারা আবেদ।
আসিফ
এক সময় অনেকটা শখের বশেই গান গাইতেন তিনি। তবে, সেই গানের ভূবনে প্রতিষ্ঠা পাবার চাইতে ক্রিকেট নিয়ে ভালো কিছু করবার স্বপ্নটাই ছিল তার মাঝে অনেক বেশি। সেই সাথে ছিল বন্ধুদের সাথে তুমুল আড্ডা আর গল্প কথায় সময় কাটানোর বাতিক। আর এই বন্ধুদের প্রশংসা আর অনুপ্রেরণাতেই একসময় গানের শখটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করলেন তিনি। মাত্র একটি অ্যালবামের ব্যবধানে বন্ধুদের বলয় থেকে পরিচিত হয়ে উঠলেন দেশীয় শ্রোতাদের বিস্তৃত পরিসরে। দেশীয় সংগীতাঙ্গনে যুক্ত হলো আসিফ নামের একজন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী। ২০০১-এ সাউন্ডটেকের ব্যানারে মুক্তি পায় আসিফের প্রথম সলো অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’। আর নিজের করা প্রথম এ কাজটি দিয়েই দেশের অডিও অঙ্গনে বিক্রির অন্যরকম এক রেকর্ড গড়েন আসিফ। এরপর একে একে কাজ করেন প্রায় ৮০টির মতো অ্যালবামে। এ ছাড়া সংগীতের সাথে ব্যস্ত একটি পথ পাড়ি দিতে গিয়ে আসিফ সমানবাবে যুক্ত হয়েছেন চলচ্চিত্রের প্লেব্যাক জগতেও। আগামী ২৫ মার্চ এই শিল্পীর জন্মদিন। আর তাই ‘আনন্দ বিনোদন’ পরিবারের পক্ষ থেকে আসিফের জন্য রইল জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা।
