মন্তব্য

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২০:০৯
‘প্রথমদিকে বাহরাইনের একটি শোতে অংশ নেওয়ার কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। পরে বাহরাইনের শোটি পিছিয়ে গেলে প্রধানমন্ত্রীর হাত থেকে নিজে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের ব্যাপারে নিশ্চিত হই। কিন্তু হঠাত্ করেই মেয়ের অসুস্থতার কারণে তা আর সম্ভব হলো না। বঞ্চিত হলাম প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করার সুযোগ থেকে। অনেক ভালো লাগত পুরস্কারটি নিজ হাতে গ্রহণ করতে পারলে।’ কণ্ঠশিল্পী ন্যান্সি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে না পারা প্রসঙ্গে বলেন। ‘কলকাতা এবং মুম্বাইয়ে এ ছবির চিত্রধারণ করা হবে। এর আগে মালয়েশিয়ায় এ গানটিরই বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছিল। দৃশ্যায়নে ভিন্নতা আনার জন্য এবার ভারতে বাকি অংশের শুটিং চলছে। এ গানটির চিত্রায়ন হলেই ছবির কাজ ৯৫ ভাগ শেষ হয়ে যাবে। গানের চিত্রায়ন শেষে আগামী ১৯ মার্চ দেশে ফিরতে পারব বলে আশা করছি।’ নাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসান নতুন চলচ্চিত্র ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী’র গানের চিত্রায়নে দেশের বাইরে যাওয়া প্রসঙ্গে বলেন।