টপচার্ট

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২০:১১
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন কোই পোছে! টিভি থেকে যারা চলচ্চিত্রে এসেছে তাদের মধ্যে খুব কম অভিনয়শিল্পীই সুবিধা করতে পেরেছেন। সেদিক থেকে সুশান্ত সিং নতুন নজির সৃষ্টি করেছেন। শুধু চলচ্চিত্রে মনোযোগ দেওয়ার জন্য তিনি জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’ ছেড়ে দেন। তার অভিনয়ে ‘কোই পোছে!’ দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে। চলচ্চিত্রটি সেভাবে বাণিজ্যিক সাফল্য না পেলেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আইডেন্টিটি থিফ স্যান্ডি প্যাটারসন একজন ব্যবসায়ী। বিভিন্ন কাজে তিনি সব সময়ই ছুটাছুটির মধ্যে থাকেন। একবার ব্যবসার কাজে মায়ামি আসেন তিনি। কাহিনীর শুরুটা এখানেই। সেখানকার এক মহিলা তার পরিচয় চুরি করে নিজেকে স্যান্ডি প্যাপারসন হিসেবে পরিচয় দেয়। বিপদে পরে যান আসল স্যান্ডি। এভাবেই নানা মজার ঘটনার জন্ম দিয়ে এগিয়ে চলে ‘আইডেন্টিটি থিফ’ সিনেমাটি। এই ছবিটি বেশ দর্শক আনুকূল্য পাচ্ছে। বলিউড টপচার্ট সাহেব বিবি ওর গ্যংস্টার রিটার্নস ইরফান খান, সোহা আলী খান কোই পোছে সুশান্ত সিং রাজপুত, অমৃতা পুরী দ্য অ্যাটাক্স অফ ২৬/১১ নানা পাটেকর, অতুল কুলকার্নী আই, মি ঔর ম্যায় জন আব্রাহাম, চিত্রাঙ্গদা সিং জিলা গাজিয়াবাদ সঞ্জয় দত্ত, বিবেক ওবেরয়, মিনিশা লাম্বা হলিউড টপচার্ট ওজ :দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল জেমস ফ্রাঙ্কো, মিলা কুনিস জ্যাক দ্য জায়েন্ট স্লেইয়ার নিকোলাস হল্ট, স্ট্যানলি ট্যুসি আইডেন্টিটি থিফ মেলিসা ম্যাকার্থি, অ্যামান্ডা পিট ডেড ম্যান ডন ডমিনিক কুপার, কলিন ফ্যারেল স্নিচ ডুয়াইন জনসন, ব্যারি পেপার, সুসান