লক্ষ্যমাত্রা ১০ লাখ কেজি

সুরমায় চা পাতা সংগ্রহ শুরু

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:১০
দশ লাখ কেজি লক্ষ্যমাত্রা নিয়ে দেশের বৃহত্ মাধবপুরের সুরমা চা বাগানে গত সোমবার নতুন বছরে চা পাতা সংগ্রহ শুরু হয়েছে । চা বাগানের আব্দুল হালিম জানিয়েছেন,প্রতি বছরে মার্চ মাসের ১৮/১৯ তারিখে চা শ্রমিকরা অনেকটা নবান্ন উত্সবের মতোই চা সংগ্রহ অনুষ্ঠান করে। এবার আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে সবাইকে ফুলের মালা পরিয়ে দেয় চা শ্রমিকরা । সকলের মধ্যে মিষ্টি বিতরণের পরই চা পাতা সংগ্রহ শুরু হয় । বছরে প্রায় ৩ মাস বাগানগুলোতে চা সংগ্রহ বন্ধ থাকে। তখন চলে বাগান পরিচর্চা । সুরমা চা বাগানের সিনিয়র সহকারী ব্যবস্থাপক মিন্টু দেব রায় জানান, ভালো বৃষ্টিপাত না হলে চা উত্পাদন আশা করা যায় না।