চরভদ্রাসন উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫১ শয্যায় উদ্বোধনের দুই বছর পার হলেও প্রশাসনিকভাবে এর কার্যক্রম এখনো চালু হয়নি। উপজেলার জনগুরুত্বপূর্ণ এই হাসপাতালটি চিকিত্সক সংকট, নিম্নমানের খাবার পরিবেশন, জরুরি প্রসূতি সেবা, এক্সরে মেশিন নষ্ট ও প্যাথলজিক্যাল টেস্টসহ নানা সমস্যায় জর্জরিত। বর্তমানে ৯ জন ডাক্তারের বিপরীতে আছেন ২ জন। ডাক্তার না থাকলে প্রসূতি রোগী আসলে ঝাড়ুদার জহুরা পারভীন, হাসি ও আছিয়া তাদের ডেলিভারি করিয়ে থাকেন। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান সপ্তায় ৩/৪ দিন ছুটিতে থাকেন। যে কারণে তার অধীনস্থরা কতর্ব্যকর্মে ফাঁকি দেয়।
