মুজিবনগরে দুই বাড়িতে ডাকাতি

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:১৪
মাত্র এক দিনের ব্যবধানে মেহেরপুরের মুজিবনগর উপজেলা পল্লীতে আবারও ২ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার মধ্যরাতে রতনপুর গ্রামে ডাকাতদল বোমা বিষ্ফোরণ ঘটিয়ে দু’টি বাড়িতে ডাকাতি করে ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতরা মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের মৃত জমির শেখের ২ ছেলে আব্দুল মান্নান শেখ ও আমিরুল ইসলাম শেখের বাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে। স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে ডাকাতদল দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে মালামাল নিয়ে পালিয়ে যায়। এর আগে সোমবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের একটি বাড়িতে একই কায়দায় ডাকাতি হয়।