আড়াইহাজারে বিয়ের প্রলোভনে প্রতিবন্ধী ধর্ষণ লম্পট গ্রেফতার

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:১৬
আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক প্রতিবন্ধিকে ধর্ষণ করেছে অজামিল নামে এক লম্পট। মেয়েটির অসহায় মা বাদী হয়ে মামলা দায়ের করার পর পুলিশ অজামিলকে গ্রেফতার করেছে। জানা গেছে, উপজেলার গোপালদী পৌরসভার রত্নবর্দী গ্রামের অজামিল চন্দ্র দাস একই গ্রামের দরিদ্র-অসহায় প্রতিবন্ধিকে বিয়ে করার প্রস্তাব দেয়। এ সুবাদে অজামিল নিয়মিত প্রতিবন্ধী যুবতীর সাথে মেলামেশা করতো। এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে অজামিল বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে মা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করে।