নওগাঁয় ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:১৬
জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে গত মঙ্গলবার সাপাহার উপজেলার সাহাবাজপুর গ্রামে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল কাদের (৪৫) সাহাবাজপুর গ্রামের মোসলেম উদ্দীনের পুত্র। গ্রামবাসী জানান, নিহত আব্দুল কাদেরের সঙ্গে তার সহোদর আব্দুল খালেকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিবাদ চলছিল। ঘটনার দিন দুই ভাই এই বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে এবং বিবাদ শুরু করে। এর এক পর্যায়ে ছোট ভাইয়ের হাতে থাকা লাঠি দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আব্দুল কাদেরের মৃত্যু হয়। এ সময় আব্দুল কাদেরের ছেলে ফিরোজ তার পিতাকে বাঁচাতে এগিয়ে আসলে ঘাতক খালেক তাকেও পিটিয়ে জখম করে। আহত ফিরোজকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।