সুনামগঞ্জে সংঘর্ষের ঘটনায় আসামি ১৫০ জন

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:১৮
সুনামগঞ্জে মঙ্গলবারের হরতালে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে বিএনপি’র ১২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১৫০জনকে আসামি করে মামলা দায়ের করেছে। সদর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী জানায়, ‘মামলার বাদী হয়েছেন সদর থানার সাব-ইন্সপেক্টর হাবিবুর রহমান। পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করার ঘটনায় পুলিশ তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করে।’ মঙ্গলবার হরতালের সমর্থনে এবং হরতালে আওয়ামী লীগ, বিএনপি’র সংঘর্ষের ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ ৪০ জন আহত হয়।