আড়াইহাজারে গাঁজা ব্যবসায়ী খুন

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:১৯
আড়াইহাজারে এক গাঁজাসেবীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম অহিদুল মিয়া (৩৮)। মঙ্গলবার রাতে মারা গেলেও পুলিশ গতকাল বুধবার সকালে খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের একটি বালুর মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করে। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী জাঙ্গালিয়া বাজারের চেংগাকান্দি পাড়া চিহ্নিত গাঁজা বিক্রেতা রহিম আলীকে পুলিশে সোপর্দ করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।