পাবনায় মহিলা দলের বিক্ষোভ মিছিল

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:২১
পাবনা সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আলী মৃধা হত্যাকান্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে বুধবার দুপুরে পাবনায় কয়েক হাজার মহিলা বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে । জাতীয়তাবাদী মহিলা দল পাবনা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, মহিলা দলের জেলা শাখার আহবায়িকা পূর্নিমা ইসলাম, যুগ্ম আহবায়িকা মাহফুজা করিম বেনুসহ অন্যরা বক্তব্য দেন। পরে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের হাতে স্মারকলিপি দেন। বেড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত আটক বেড়া উপজেলার বেড়া-নাকালিয়া সড়কের পায়না নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর সহায়তায় বেশকিছু দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।