আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে কচুয়া উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের উপ-নির্বাচন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের বাসেদুজ্জামান বাচ্চু সরকার ও বিএনপির কাজী জাকির হোসেন দু’জনের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। এই ইউনিয়নের প্রায় ১৬ হাজার ভোটারের শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর। উল্লেখ্য যে, এই ইউনিয়নের চেয়ারম্যান কাজী আরিফুল ইসলাম (কাজল) সম্প্রতি ইন্তেকাল করায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
