ভাণ্ডারিয়ায় দূর্যোগ প্রস্তুতি শীর্ষক কর্মশালা

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২১:২২
উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ওয়ার্ল্ড ভিশন এবং এডিপির সহযোগিতায় দূর্যোগ মোকাবেলার প্রস্তুতি বিষয়ক কর্মশালা গতকাল বুধবার ভান্ডারিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মাহিবুল হোসেন মাহিম, উপজেলা ভাইস চেয়ারম্যানর খান মোঃ রুস্তুম আলী, ভান্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সারওয়ার জোমাদ্দার,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবুবকর ছিদ্দিক মন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সোহরাব হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এডিপির দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. জুবায়েদ হোসেন, প্রকল্প কর্মকর্তা (সিবাস) সুজন বিশ্বাস, কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার সুতার প্রমূখ। কর্মশালায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।