এক কর্মশালায় বক্তারা বলেছেন, আইনের যথাযথ প্রয়োগ, কর্মক্ষেত্রে দক্ষতা, সুশীল সমাজের নজরদারি ও পুলিশের জবাবদিহিতা নারীর প্রতি সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নারীর প্রতি সহিংসতা বন্ধ করার লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বক্তারা বলেন, পরিবারের সদস্যদের সহযোগিতা ও মানসিকতা পরিবর্তন এ ধরনের সহিংসতা প্রতিরোধে সহায়ক হবে।
ধানমন্ডিতে গতকাল বেসরকারি উন্নয়ন সংস্থা নিউজ নেটওয়ার্ক ও প¬্যান বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে উইমেন ভলান্টারি এসোসিয়েশন (ডবি¬উভিএ)’র অডিটোরিয়ামে লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ক কর্মশালায় বক্তারা একথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকায় এসোসিয়েট প্রেস (এপি)-এর ব্যুরো চিফ ফরিদ হোসেন।
