বৃহস্পতিবার
বাংলাদেশ পরিবেশ আন্দোলন: রামপাল থেকে তাপ বিদ্যুত্ কেন্দ্র সরিয়ে নেয়ার দাবিতে নাগরিক সমাবেশ, সকাল ১০টা, জাতীয় প্রেসক্লাবের সামনে।
পরিবেশ বাঁচাও আন্দোলন: দূষণ ও দখলমুক্ত বুড়িগঙ্গার দাবিতে মানববন্ধন, সদরঘাটে সকাল ১১টায়।
বাংলা একাডেমী: বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আলোচনা সভা, একাডেমীর সেমিনার কক্ষে বিকাল চারটায়।
জাতীয় গণতান্ত্রিক লীগ: কবি আবু জাফর ওবায়দুল্লাহ খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিকাল সাড়ে চারটায়।
