রাঙ্গামাটি শহরের তবলছড়ি এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই ধারা বলবত্ থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এসময় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফ উদ্দিন জানান, তবলছড়ি এলাকায় হরতাল চলাকালে আওয়ামী লীগ-বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই ঘটনার রেশ ধরে গতকাল তবলছড়ি বটতলা এলাকায় উভয় পক্ষ সমাবেশের ডাক দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও জনগণের জানমাল রক্ষার্থে তবলছড়ি বাজার ও আশপাশের এলাকায় সকল প্রকার সভা সমাবেশ ও মিছিল মিটিং-এর উপর ১৪৪ ধারা জারি করা হয়।
