শোক সংবাদ

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২২:২১
রাইসুল কবির তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক রাইসুল কবির (৫২) গত শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ২ পুত্র সন্তান রেখে গেছেন। তপন কুমার দাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব তপন কুমার দাস গত বুধবার বাংলাদেশ সময় সকাল নয়টায় মালয়েশিয়ার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। পরলোকগমন কালে তিনি দুই কন্যা রেখে গেছেন। মুন্সী আবদুর রাজ্জাক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুটি গুনসাগর গ্রামের মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুর রাজ্জাক (৭০) গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৭ মেয়ে রেখে গেছেন। কুটি বড় জামে মসজিদ মাঠে গতকাল বুধবার বাদ জোহর নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কুটি কাঠের পুল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। ইস্কান্দার আলী খান নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইস্কান্দার আলী খান (৫৭) ডায়াবেটিকস ও হূদরোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় ঢাকার এক হাসপাতালে গত মঙ্গলবার বিকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমেনা আলী ঠাকুরগাঁওয়ে সাংবাদিক শাওন আমিনের মাতা আমেনা আলী গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।