ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ক্লাস অনুষ্ঠিত হবে। হরতালসহ বিভিন্ন কারণে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, আজ ২২ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত প্রতি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাসে অংশগ্রহণের সুবিধার্থে শিক্ষক ও কর্মচারীদের সকল রুটের পরিবহন ব্যবস্থা যথারীতি চালু থাকবে।
হরতালসহ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণে শুক্রবার ক্লাস অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে রাজধানীর কয়েকটি বিদ্যালয় ও কলেজ।
