আশুলিয়ায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ ৩ দুর্বৃত্ত পাকড়াও

আপডেট : ২০ মার্চ ২০১৩, ২২:২৫
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় গণধর্ষণের শিকার হয়েছে এক গার্মেন্টস কর্মী (২৫)। পুলিশ ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে ৩ জনকে আটক করেছে । গত মঙ্গলবার রাতে কারখানা থেকে বাসায় ফেরার পথে কাইচাবাড়ি নামক স্থানে রাস্তার পাশে নির্জন মাঠে এ ঘটনা ঘটে। আটককৃতরা হল রায়হান (১৭), মাসুম (২৩) ও মোজাফফর ২৫। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ধর্ষণের শিকার এ শ্রমিক তার কর্মস্থল কাইচাবাড়ি এলাকার গার্মেন্টস কারখানা থেকে বাড়ি ফেরার সময় অপেক্ষমাণ কয়েক যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিত্সা শেষে তাকে মেডিক্যাল পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়া থানায় মামলা দায়ের হয়েছে।