তথ্য বিচিত্রা

বিবিধ

আপডেট : ২১ মার্চ ২০১৩, ১৯:৪৮
 একটি সামুদ্রিক ক্যাট ফিশ তার শরীরের যেকোনো অংশ দ্বারা খাদ্যের স্বাদ বুঝতে পারে।  বিমানের জ্বালানি পরিশ্রুত করার পর এর সঙ্গে লবণ মেশানো হয় যেন জ্বালানিতে সামান্যতম পানির অস্তিত্ব না থাকে।  এক মাইল বিস্তৃত বিজলীর আলোতে যে বিদ্যুত্প্রবাহ থাকে, তা দিয়ে ১০ লাখ ইলেকট্রিক বাল্ব জ্বালানো সম্ভব।  মশা, মাছি বা মৌমাছি উড়ন্ত অবস্থায় যে গুঞ্জন তোলে, তা সাধারণত মুখ বা শরীরের বিশেষ কোনো অঙ্গ থেকে হয় না। বরং বাতাসে অসম্ভব দ্রুতবেগে পাখা নাড়ার ফলে এই গুঞ্জন তৈরি হয়।  পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী কুকুর হচ্ছে পার্শিয়ান গ্রে হাউন্ড। ঘণ্টায় প্রায় ৪৫ মাইল বেগে ছুটতে পারে এরা।  কুকুর তার কণ্ঠ প্রায় ১০ রকম এবং বিড়াল ১০০ রকমভাবে বদলাতে পারে।  স্পাইডার নামক এক প্রকার কাঁকড়ার পাকস্থলী থাকে তার পায়ে।  হাতির বাচ্চা দিনে প্রায় ৮০ লিটার পর্যন্ত দুধ খেতে পারে।  মানুষের চোয়াল এতই শক্তিশালী যে এর সাহায্যে মুখের ভেতরে থাকা কোনোকিছুকে প্রায় ২৮০ কেজি পর্যন্ত বল প্রয়োগ করা যায়।